জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, কোন কোন দাবি নিয়ে নামছে জামায়াত?

ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে আগামী ৩১ অক্টোবর লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
১১ দলের শীর্ষ নেতারা
জাগ্রত শ্রাবণ (ফাইল ছবি) · Jagroto Srabon

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখে এই লংমার্চে নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে মাঠে মানছেন।

সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায়ের আলোকে আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার করা, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণে আনা, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট দূর করা, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা এবং জুলাই গণ–অভ্যুত্থানের গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন