জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

গবেষণা

গবেষণা ও উদ্ভাবন

৫ কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আশফাক

যুক্তরাষ্ট্রের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অব সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে পিএইচডি করার সুযোগ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এস এম আশফাকুর রহমান। মর্যাদাপূর্ণ ম্যাক্সওয়েল ফেলোশিপের আওতায় তাঁর টিউশন স্কলারশিপ, ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্টশিপ উপবৃত্তি এবং স্বাস্থ্যবিমা ভর্তুকিসহ প্রতিবছর প্রায় ৮০ হাজার ৪৬০ মার্কিন ডলার ব্যয় করবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৮ লাখ টাকা। পাঁচ বছর মেয়াদি এই পিএইচডি প্রোগ্রামে পুরো সময়ে তাঁর জন্য বিশ্ববিদ্যালয়ের মোট ব্যয় দাঁড়াবে প্রায় পাঁচ কোটি টাকা।

বাংলাদেশে শিশুদের ৩৮.৫ শতাংশের রক্তে সিসার উচ্চমাত্রা, বেশি ঝুঁকিতে ধনী পরিবারের শিশুরা

দেশে নিম্ন আয়ের পরিবারের তুলনায় ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা বেশি। পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে পরিচালিত জাতীয় জরিপের উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন গবেষকেরা।