এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।
শিক্ষানীতি ও প্রশাসন
২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।
এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাধা নেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এসব প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু হতে যাচ্ছে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদ্রাসা শাখা।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৬তম।
সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার এবং দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আদালতে হাজির করার ঘটনায় আলোচনায় আসা কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তিনি।