বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
এর আগে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছিলেন, দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাদের আগামী এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
