জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, আহত একাধিক নেতাকর্মী

জাতীয় ছাত্রশক্তি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীর চট্রগ্রামের মহসিন কলেজ সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও মহসিন কলেজ ছাত্রশক্তির নেতৃবৃন্দের উপর হামলা করেছে ইসলামী ছাত্রশিবির।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২ বার পঠিত
চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, আহত একাধিক নেতাকর্মী

আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে পুর্বনির্ধারিত কর্মসুচি অনুযায়ী ছাত্রশক্তি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী ট্রগ্রামের মহসিন কলেজ পরিদর্শনে গেলে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন পারভেজের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

হামলায় কতজন হতাহত হয়েছেন তা এখনো সুনির্দিষ্ট ভাবে জানা যায় নি। তবে তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী আপাতত সুস্থ ও স্বাভাবিক আছে বলে জানিয়েছে ছাত্রশক্তি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন