জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

দলে ফিরতে আবেদন করেছেন রুমিন ফারহানাসহ বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এসব নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

· হালনাগাদ: · পড়তে সময় লাগবে ১ মিনিট· ২৮ বার পঠিত
দলে ফিরতে আবেদন করেছেন রুমিন ফারহানাসহ বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হওয়া সাত নেতার দলে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে।

এই সাত নেতা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

বহিষ্কার হওয়া একাধিক নেতা জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকেই দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে তারা আবেদন করবেন। কারণ হিসেবে তারা বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, সবাই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলে ফেরার আবেদন করলে অনেকে এটা নিয়ে কটূক্তি করবে, এটা আমরা চাই না। আবেদন করা শুধু একটা ফরমালিটি। কিন্তু হাইকমান্ড চাইলে যে কোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারেন।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

বিজ্ঞাপন