যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।
ভারতে স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিজে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মে মাসে এক বছর প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানিয়েছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এতে তাদের অর্থ সাশ্রয় হয়েছে বলে দাবি করেছেন মোদি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। এর প্রভাব পড়েছে স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রাবাজারেও। গত কয়েক মাসের দরপতন চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে।
বাংলাদেশের প্রয়োজনে তুরস্কের সামর্থ্যের মধ্যে থাকা সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের সক্ষমতায় যা কিছু রয়েছে, বাংলাদেশের জন্য তা করতে প্রস্তুত তিনি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু প্রয়োজনের বিষয়টি জানাতে হবে।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে। বিনিময়ে ওই পাকিস্তানি এজেন্টের কাছ থেকে নগ্ন ছবি নিতেন তিনি। এমনকি একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা।
ইসরাইলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন আইনে ইসরাইলি পাসপোর্টধারীদের জন্য কোনো শর্ত ছাড়াই প্রবেশ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।