জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

অর্থনীতি

অর্থনীতি, জ্বালানি ও বাণিজ্য

শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, মালিকপক্ষ সর্বশেষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সমঝোতা না হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণ সীমিত করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং মন্ত্রী-এমপিসহ সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের শীর্ষ পদে নিয়োগে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ল ৪,৮০০ টাকা

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১১ হাজার ৯০০ টাকা। বর্তমানে এ খাতের ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে কমছে সোনার দাম, এক দিনে ভরিতে কমলো ১১ হাজার

দেশের বাজারে সোনার দাম টানা কমছে। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।

প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে একটি ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর জাপান সফর: বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সও।

বন্ধ শিল্পকারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন পাট ও টেক্সটাইল মিল বেসরকারি খাতের বিনিয়োগকারীদের মাধ্যমে আবারও চালু করার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সরকারের ৭ মাসে ৩২ কূপ খনন সম্পন্ন, দৈনিক আসছে ১৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খননের লক্ষ্য; পাইপলাইনের সীমাবদ্ধতায় আরও ৬০ এমএমসিএফ গ্যাস গ্রিডে যুক্ত হচ্ছে না।