জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া। এক বিবৃতিতে এ কথা জানান তিনি। এসময় তিনি দলটির অপর দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এসব নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমতাবস্থায় সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধীদল মিলে সংবিধান সংশোধন করবে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধে কি সংবিধান সংশোধন করতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দলটি পুরোপুরি নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এই আইনেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মুতাসিম বিল্লাহ।
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও জনআস্থা অটুট রাখতে এবার নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের কোনো ছাড় দেবে না দলটি।
মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ডিসেম্বরের রেগুলার কর্মসূচির সঙ্গে ওই মাসে এবার নতুন করে দুটি কর্মসূচি দিয়েছে দলটি।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছেন ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।