আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা দলের নেত্রী রিতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে বহিষ্কার করা হয়েছে।











