জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা দলের নেত্রী রিতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে বহিষ্কার করা হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩৫ বার পঠিত
আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা দলের নেত্রী রিতা বহিষ্কার
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে শারমিন আক্তারের বিরুদ্ধে।

অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে দলীয় পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন