জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংরাজনীতি

'আওয়ামী লীগ ঠেকানোর দায় বিরোধী দলের নয়' বক্তব্যের এক দিন পরই ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত

নোয়াখালীর চাটখিল উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যানদের কক্ষে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
'আওয়ামী লীগ ঠেকানোর দায় বিরোধী দলের নয়' বক্তব্যের এক দিন পরই ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানদের কক্ষে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টর জানান, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। কয়েকটি পরিষদে নেতা-কর্মীরা ‘ওপরের নির্দেশ’ থাকায় তালা দিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে যুবদল-ছাত্রদলের একদল নেতা-কর্মী অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা পাঁচগাও ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেয়।

বিজ্ঞাপন

অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান একদল নেতা-কর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতা-কর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এমনটি করেছে। আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন