জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

লংমার্চে জামায়াত আমিরকে লালকার্ড, খুলনায় যুবককে ধাক্কা দিয়ে সরালো জামায়াত নেতারা

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৫ বার পঠিত
লংমার্চে জামায়াত আমিরকে লালকার্ড, খুলনায় যুবককে ধাক্কা দিয়ে সরালো জামায়াত নেতারা
খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চে জামায়াত আমিরকে লালকার্ড প্রদর্শন · (ছবি জাগ্রত শ্রাবণ)

খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চে জামায়াত আমিরকে লালকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে এক যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে ওই যুবকের লালকার্ড কেড়ে নেওয়া ও মারধরেরও অভিযোগ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) খুলনার ময়লাপোতা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবাদ জানানো যুবকের নাম সালমান শেখ।

সালমান শেখের ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের প্রতি প্রতিবাদ জানাতে তিনি সাধারণ জনগণের পক্ষ থেকে লালকার্ড প্রদর্শন করেন। তাঁর দাবি, জোটের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দেশের পরিবেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা থেকে তিনি এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, লালকার্ড প্রদর্শনের পর জামায়াতের নেতাকর্মীরা তাঁর কাছ থেকে কার্ডটি ছিনিয়ে নেন। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন