জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না করলে সরকার টিকবে না: গোলাম পরওয়ার

জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার না করলে সরকার টিকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার না করলে জনগণই সরকারকে চিরবিদায় করে দেবে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না করলে সরকার টিকবে না: গোলাম পরওয়ার
(ছবি সংগৃহীত)

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ১১ দলীয় জোটের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে জনগণ যে রায় দেবে, তা মেনে সংবিধান সংস্কার করতে হবে। জনগণের মতামত ও রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সরকার যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করে, তাহলে জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করে দেবে।

তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে ১১ দলীয় জোট রাজপথে কর্মসূচি পালন করছে। তাঁদের দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১১ দলীয় জোটের নেতারা খুলনার উদ্দেশে রওনা হন। উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।

বিজ্ঞাপন