জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ করুন: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করা হলে তা মেনে নেওয়া হবে না। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণই সরকারকে লালকার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ করুন: মামুনুল হক
(ছবি সংগৃহীত)

শনিবার শরীয়তপুরের জাজিরার নাওডোবা পয়েন্টে ১১ দলীয় জোটের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়, ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। আজকের লংমার্চে যেভাবে আপনারা সংহতি প্রকাশ করেছেন, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকার রাজপথে সমবেত হওয়ার আহ্বান জানানো হলে সেভাবেই প্রস্তুত থাকবেন।

তিনি বলেন, সময়মতো ডাক আসবে। ইনশাআল্লাহ, সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন