জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

রাজনীতি

রাজনীতি ও সরকার

আজ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে এনসিপির ক্রীড়া সংগঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

নাশকতার পরিকল্পনায় জগন্নাথ হলে যাতায়াত, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

১১ দলীয় জোটের লং মার্চ: কড়া নিরাপত্তায় পার হলো গোপালগঞ্জ, হয়নি পথসভা-সমাবেশ

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে জেলার সীমানার মধ্যে কোনো ধরনের পথসভা, সমাবেশ বা বক্তৃতা করতে দেখা যায়নি নেতাকর্মীদের।

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না করলে সরকার টিকবে না: গোলাম পরওয়ার

জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার না করলে সরকার টিকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার না করলে জনগণই সরকারকে চিরবিদায় করে দেবে।

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ করুন: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করা হলে তা মেনে নেওয়া হবে না। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণই সরকারকে লালকার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।

বিএনপি জাতিকে হতাশ করেছে, ঐতিহাসিক প্রতারণা করেছে: জামায়াত আমির

বিএনপি জাতিকে হতাশ করেছে এবং জনগণের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি কথা দিয়ে কথা রাখেনি, জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে এবং জাতির আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে।

জামায়াত নেতাকে আহ্বায়ক করে এনসিপির উপজেলা কমিটি গঠন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে আবদুল মান্নানকে দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খান

মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক পোস্টে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

ফিরে দেখা ঐতিহাসিক ২৮ অক্টোবর: নয়াপল্টনে বিএনপির সমাবেশে আ.লীগ ও পুলিশের ভয়াবহ হামলা

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা অংশ নেন।

আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: আমীরে জামায়াত

আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে দলটির যেসব নেতাকর্মী অপরাধে জড়িত, তাঁদের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা চলছে: জামায়াত আমির

মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে উঠবে।