জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

রাজনীতি

রাজনীতি ও সরকার

কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা চলছে: জামায়াত আমির

মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে উঠবে।

'বিরোধীদল থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন?: তাসনিম জারা

পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বাধা ও বিতর্কের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার অভিযোগ, মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে পিরোজপুরে দাফন করতে না দেওয়ার ঘোষণা দেন। পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের নিজেদের হাতে কবর খুঁড়তে হয়। শেষ পর্যন্ত মধ্যরাতের পর পুলিশ পাহারায় তার দাফন সম্পন্ন হয়।

দুই বছরের কমিটি, কোথাও ২৮ বছর, কোথাও ২০ বছর, নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ চাপে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলা ও মহানগর সাংগঠনিক ইউনিটে দীর্ঘদিন ধরে একই ব্যক্তির শীর্ষ পদে দায়িত্ব পালন নিয়ে দলের ভেতরে আলোচনা তৈরি হয়েছে। কোথাও টানা প্রায় তিন দশক ধরে জেলা আমিরের দায়িত্বে রয়েছেন একজন নেতা, আবার কোথাও ২০ বছরের বেশি সময় ধরে একই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। তথ্য অনুযায়ী, দেশের ৭৯টি জেলা ও মহানগর সাংগঠনিক ইউনিটের মধ্যে ৪৩টির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৯টি ইউনিটে ১০ বছর বা তার বেশি সময় ধরে আমির পদে কোনো পরিবর্তন আসেনি। আরও ১১টি ইউনিটে একই ব্যক্তি পাঁচ থেকে নয় বছর ধরে আমিরের দায়িত্বে রয়েছেন।

২৮ অক্টোবর ঘিরে জামায়াতের নতুন কর্মসূচির ডাক

২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা ও ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিএনপির মাথা ঠিক নেই, মাকে ভাবি বলে ডাকে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের মাথা ঠিক নেই। ‘এরা এখন জ্বরের মধ্যে ভাবীকে মা বলে ডাকে’এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সবার জন্য সমান সুযোগ না থাকলে স্থানীয় নির্বাচনে যাবে না জামায়াত

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আমরা চাইবো। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চিয়তা পাবো তখন নির্বাচনে অংশগ্রহণ করব।

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকড কান্ডের ঘটনায় নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ডিভাইস হস্তান্তরে আমির এর অপারগতা প্রকাশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আট মাসের বেশি সময় ধরে তদন্ত চলছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিভাইস জমা দিতে বাদীপক্ষকে তিনবার চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনো ডিভাইসগুলো হস্তান্তর করা হয়নি।

নাহিদকে আহ্বায়ক ও আখতারকে সদস্যসচিব করে এনসিপির কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এই পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মোট ১৯৫ জন সদস্য রয়েছেন

হেফাজতের নেতৃত্বে জামায়াতকে বাদ দিয়ে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’-এর আত্মপ্রকাশ

জামায়াতে ইসলামী বাদে কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা।

দুর্গার সাজে ‘সম্পাদিত ছবি’ ভাইরাল, যা বললেন রুমিন ফারহানা

দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তার চোখে পড়ায় তিনি নিজেই ছবিটি ফেসবুকে পুনরায় পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন।

ভারতে পালানোর সময় সীমান্ত থেকে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে পুলিশ।

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, কোন কোন দাবি নিয়ে নামছে জামায়াত?

ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে আগামী ৩১ অক্টোবর লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।