জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

সবার জন্য সমান সুযোগ না থাকলে স্থানীয় নির্বাচনে যাবে না জামায়াত

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আমরা চাইবো। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চিয়তা পাবো তখন নির্বাচনে অংশগ্রহণ করব।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

এসময় তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় পক্ষপাত, ভয়ভীতি ও সরকারি বরাদ্দ নিয়ে হুমকির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির। তিনি বলেছেন, জামায়াত কারও ‘স্কেপগোট’ হতে চায় না, বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে চায়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না। সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে। একজন দলীয় লোককে কেন আনতে হবে, এমন প্রশ্ন জনগণের।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন