জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকড কান্ডের ঘটনায় নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ডিভাইস হস্তান্তরে আমির এর অপারগতা প্রকাশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আট মাসের বেশি সময় ধরে তদন্ত চলছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিভাইস জমা দিতে বাদীপক্ষকে তিনবার চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনো ডিভাইসগুলো হস্তান্তর করা হয়নি।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট

মামলার বাদী মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তাঁরা ডিভাইস দিতে অস্বীকৃতি জানাচ্ছেন না; তবে এগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নিজেদের উপস্থিতিতে ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করার বিষয়েও আলোচনা করেছেন তাঁরা।

ডিবির অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, একাধিকবার চিঠি দেওয়া হলেও ডিভাইস পাওয়া যায়নি। আগামী ৩ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে।

এদিকে, মামলার আরেক অভিযুক্ত বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারের ডিভাইস পরীক্ষা করা হলেও ফরেনসিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এক্স কর্তৃপক্ষের কাছ থেকেও তদন্তসংশ্লিষ্ট কোনো হালনাগাদ তথ্য মেলেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন