সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, কিছু মানুষ নৈতিক শিক্ষার বিষয়টি চান না। তার ভাষ্য, নৈতিক শিক্ষার অভাবে চাঁদাবাজ ও সম্পদ লুণ্ঠনকারীদের তৈরি হওয়ার পথ তৈরি হয়। এমন পরিস্থিতিই কিছু মানুষের পছন্দ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এর মাধ্যমে মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে একটি আদর্শ প্রজন্ম।
