জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

হেফাজতের নেতৃত্বে জামায়াতকে বাদ দিয়ে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’-এর আত্মপ্রকাশ

জামায়াতে ইসলামী বাদে কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে হেফাজতসহ সাত দলের নেতারা
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

জোটের দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘দলগুলো একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।’

বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের কথা জানান দলগুলোর নেতারা।

বিজ্ঞাপন