জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

ভারতে পালানোর সময় সীমান্ত থেকে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে পুলিশ।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা কামাল আহমদ
(ছবি সংগৃহীত)

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তাকে আটক করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

পরে জৈন্তাপুর থানার এসআই দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন