জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

নাশকতার পরিকল্পনায় জগন্নাথ হলে যাতায়াত, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২ বার পঠিত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহা · (ছবি সংগৃহীত)

অর্ক সাহা ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীর যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাঁর তালিকাভুক্ত আসামী।

জানাযায় ডিসেম্বরকে ঘিরে বড় নাশকতার পরিকল্পনা করতে জগন্নাথ হলে নিয়মিত যাতায়াত এবং ষড়যন্ত্র করছিল অর্ক সাহা।

বিজ্ঞাপন