জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: আমীরে জামায়াত

আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে দলটির যেসব নেতাকর্মী অপরাধে জড়িত, তাঁদের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: আমীরে জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান · (ফাইল ছবি)

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধা নেই। তবে অপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে।

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে। দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের পথে হেঁটে আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বিএনপি।’

এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ইতিহাস সাক্ষী, বিএনপি সরকারে এলে বারবার ব্যার্থতার পরিচয় দেয়৷ বিএনপি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে৷’

যারাই জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

বিজ্ঞাপন