জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

৪০০ কবর খননের স্বপ্ন ছিল, তার আগেই চলে গেলেন ৩৯৬ কবর খোঁড়া হাফেজ শিকদার

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
৪০০ কবর খননের স্বপ্ন ছিল, তার আগেই চলে গেলেন ৩৯৬ কবর খোঁড়া হাফেজ শিকদার
হাফেজ শিকদার · (ছবি সংগৃহীত)

অন্যের শেষ ঠিকানা তৈরি করতে করতে জীবনের দীর্ঘ সময় পার করেছেন পটুয়াখালীর কুয়াকাটার হাফেজ শিকদার। দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে নিজ হাতে ৩৯৬টি কবর খনন করেছেন তিনি। স্বপ্ন ছিল ৪০০টি কবর খননের মাইলফলক স্পর্শ করার। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই পরোপকারী মানুষ। যাঁর হাতে তৈরি হয়েছে শত শত মানুষের শেষ ঠিকানা, তাঁর নিজের কবরের জায়গাও নির্ধারণ করা ছিল আগে থেকেই।

হাফেজ শিকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পেশায় ব্যবসায়ী হলেও এলাকায় তিনি পরিচিত ছিলেন ধর্মভীরু, সদালাপী ও পরোপকারী মানুষ হিসেবে। দীর্ঘদিন ধরে এলাকায় কিংবা আশপাশের কোথাও কারও মৃত্যুর খবর পেলেই বিনা পারিশ্রমিকে কবর খনন করতে ছুটে যেতেন তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মানুষের শেষ বিদায়ের কাজে সহযোগিতা করাকে নিজের দায়িত্বের মতো করে নিয়েছিলেন হাফেজ শিকদার। কবর খননের বিনিময়ে কখনো পারিশ্রমিকের প্রত্যাশা করতেন না তিনি। এভাবেই বছরের পর বছর মানুষের পাশে থেকে ৩৯৬টি কবর খনন করেন। তাঁর ইচ্ছা ছিল আরও চারটি কবর খনন করে সংখ্যাটি ৪০০-তে নিয়ে যাওয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন