জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংরাজনীতি

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির র‍্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির র‍্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
তারেক রহমান · (ফাইল ছবি)

বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তা নিশ্চিত করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, সেদিন ঢাকার রাজপথে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই প্রশাসক।

বিজ্ঞাপন