ক্ষমতা হারাচ্ছে নেতানিয়াহু: ইজরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের কাঁধে
দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সাধারণ নির্বাচনের পর চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দলগুলোর সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট।











