প্রকাশিত পুলিশি রেকর্ড অনুযায়ী, গত ২৯ অক্টোবর তার বিরুদ্ধে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং সংরক্ষণসংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়।
রাইয়ান আবদুল বাতেন বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থী। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
এদিকে, বুয়েটে তার কয়েকজন সাবেক সহপাঠীর দাবি, শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরবরাহ করা তথ্য অনুযায়ী, তিনি ও তার স্ত্রী জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক।
