আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হিমালয় অঞ্চলের দেশ নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজেও ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
আজ সকালে সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনাস্টি পরিচালিত দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সেগুলো বিধ্বস্ত হয়।
সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘৪৭ বছর বয়সী ভারতীয় পর্যটক ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ৫৩ বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।’
