জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ সড়কটির নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নামকরণের অনুমোদন দেয়।

সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।

এদিকে, বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগে সহযোগিতা করেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। প্রকল্পের উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া ও অফিস সম্পাদক শাকির ভূঁইয়া।

বিজ্ঞাপন

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের কাছে সড়কটির নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।

এর আগে ২০১৪ সালে শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

বিজ্ঞাপন