জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে মালয়েশিয়া। তাকে ভারতের কাছে হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২ বার পঠিত
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
ডা. জাকির নায়েক( · ফাইল ছবি)

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংসদে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তি ও ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনায় জাকির নায়েককে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ভারত থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদনও পায়নি মালয়েশিয়া।

ভারত ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের মে মাসে কূটনৈতিক নোট পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে খবর প্রকাশের পর মালয়েশিয়ার বিরোধী দলের নেতারা এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

বিজ্ঞাপন

অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত জাকির নায়েককে ফেরত চাইলেও মালয়েশিয়া জানিয়েছে, তাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন