জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

ট্রাম্পের রিপাবলিকানদের প্রত্যাখ্যান, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এ মুহূর্তে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে নিজেদের অবস্থান প্রায় পোক্ত করে ফেলেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এদিকে উচ্চ কক্ষ সিনেট ও লোয়ার হাউজ দুই জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
ট্রাম্পের রিপাবলিকানদের প্রত্যাখ্যান, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
(ছবি সংগৃহীত)

বুধবার (৪ নভেম্বর) বিবিসি প্রতিবেদনে প্রকাশিত, সর্বশেষ ফলাফল ও ভোট গণনার চিত্র অনুযায়ী সিনেটে নিয়ন্ত্রণ পেতে মোট আসন প্রয়োজন ৫১টি আসন। ডেমোক্র্যাটরা সেখানে এখন পর্যন্ত ৫৩টি আসন নিয়ে জয় পেয়েছে। এদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে মাত্র ৪১ টি আসনে।

এদিকে নিম্নকক্ষে ভোট গণণা এখনো চলছে। বিবিসির প্রাপ্ত তথ্যানুসারে লোয়ার হাউজে মোট ৪৩৫ টি আসনের মাঝে ৩৩৯ টিতে চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। যেখানে ২১৩ টি আসন জিতে নিয়ে চালকের আসনে রয়েছে ডেমোক্রেটরা। তাদের জয়ের জন্য আর প্রয়োজন মাত্র ০৫ টি আসন।

অন্যদিকে আপার হাউজ সিনেটের পর লোয়ার হাউজেও বড় বিপর্যয়ের মুখে রয়েছে রিপাবলিকানরা। রিপাবলিকানদের ২১৩ টি আসনের বিপরিতে তারা জয় পেয়েছে মাত্র ১২৬ টি আসনে।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে জয়লাভ করার ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি মেয়াদে কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেল।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, এটি রিপাবলিকান পার্টির জন্য একটি ঐতিহাসিক বিপর্যয়। জয়ের এই মাত্রা এমন যে, কয়েক মাস আগেও অধিকাংশ ডেমোক্র্যাট হয়তো এমনটা কল্পনাও করেননি।

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ডেমোক্র্যাটরা ‘ভালো কাজ করেছে’। তিনি আরও বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি।’

সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটরা টেক্সাস, ওহাইও এবং কানসাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে অপ্রত্যাশিত জয় পেয়েছে। উল্লেখ্য, কানসাসে প্রায় ১০০ বছর আগে সর্বশেষ কোনো ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার ফলে ডেমোক্র্যাটরা আগামী দুই বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করতে পারবেন। এমনকি তারা তাকে তৃতীয়বারের মতো অভিশংসিত (ইমপিচ) করার চেষ্টাও করতে পারেন।

বিজ্ঞাপন