মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর-আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার যুক্তি দিয়ে পরবর্তীতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
অন্যদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে দাবি বাহিনীটির।
