বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'র (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।'
তিনি বলেন, 'শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আগামী ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে।'
শিক্ষামন্ত্রী জানান, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে আগামী ২৪ ডিসেম্বর বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষকেরা ব্যস্ত থাকবেন—এ বিষয়টি বিবেচনায় রেখেই এ তারিখ নির্ধারণের চিন্তাভাবনা করা হয়েছে।
