শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মাদ্রাসার বাইরে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের উপস্থিতিও ছিল। তবে মাদ্রাসার নাম ব্যবহার করে বাইরে রাজনৈতিক সংগঠনের এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসার ভেতরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্দেশনা মেনেই বাইরে অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছেন ছাত্রশিবিরের সংশ্লিষ্ট শাখার সভাপতি।
শুক্রবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শাখা তিন শতাধিক আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীকে নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
