জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১ বার পঠিত
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৭-এর পরীক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে ফরম পূরণের সময়সীমা উল্লিখিত ছক অনুযায়ী বাড়ানো হলো। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত এবং এ প্রক্রিয়ার ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর। অন্যদিকে, ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিতে হবে। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।

বিজ্ঞাপন

এর আগে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ১৬ নভেম্বর থেকে শুরু হয়। আজ ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করার শেষ সময় ছিলো। কিন্তু ফরম পূরণের সময় বাড়িয়ে ২৮ নভেম্বর করা হলো।

বিজ্ঞাপন