শনিবার (৩১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ফাইয়াজের বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
২০২৪ সালের জুলাইয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ফাইয়াজ ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে।
আদালতে দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফাইয়াজের ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি অপ্রাপ্তবয়স্ক প্রমাণিত হওয়ায় শিশু আদালত তার রিমান্ড বাতিল করেন।
