জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

শিক্ষা সংবাদ

শিক্ষানীতি ও প্রশাসন

এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ আসন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার আসন ফাঁকা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনসংখ্যা প্রায় ১৩ লাখ ৪০ হাজার। বিপরীতে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও মোট আসনের অর্ধেকের বেশি ফাঁকা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এইচএসসি ২০২৬: ‎২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, শতভাগ পাস ১৩৯টিতে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ২০২টি।

ব্রেকিং

কোন বোর্ডে পাসের হার কত, কতজন পেলো জিপিএ-৫?

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পুনঃপরীক্ষা ১ মাসের মধ্যে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন প্রায় ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ব্রেকিং

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

অর্থাভাবে বন্ধের পথে এসএসসিতে জিপিএ–৫ পাওয়া রুকসানার পড়াশোনা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী সিটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে পুঠিয়ার সিংড়া গ্রামের মোছা. রুকসানা খাতুন। ভালো ফলের পর তার চোখে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরার প্রত্যাশা। কিন্তু দরিদ্র পরিবারের এই শিক্ষার্থীর সেই স্বপ্ন এখন অর্থসংকটে অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজের বই কেনা, রাজশাহী শহরে থাকার জায়গা ঠিক করা এবং থাকা-খাওয়ার খরচ জোগানোর সামর্থ্য নেই পরিবারের। এর মধ্যে আড়াই বছর ধরে কিডনি রোগে আক্রান্ত মা রাফিয়া বিবির শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসাও করানো যাচ্ছে না।

পরিবর্তন হলো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি, অপেক্ষায় পরীক্ষার্থীরা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।