জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

পরিবর্তন হলো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি, অপেক্ষায় পরীক্ষার্থীরা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
পরিবর্তন হলো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি, অপেক্ষায় পরীক্ষার্থীরা
· (ফাইল ছবি)

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিবর্তন হলো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি, অপেক্ষায় পরীক্ষার্থীরা | জাগ্রত শ্রাবণ