জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৭ বার পঠিত
সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
(ফাইল ছবি)

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইআবির অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন