জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

মারা গেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
চেসি ত্রিপুরা
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

গত সোমবার রাজশাহীর বাগমারা থেকে সহপাঠীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি। প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাকে।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন