জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

আগামী সপ্তাহে নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক ও ফুটপাতের হকার উচ্ছেদে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহেই সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকানসমূহ। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসি নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্ধ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, অনুরোধের পালা শেষ। রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক করা হবে।

বিজ্ঞাপন