জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

জাইমা রহমানের জন্মদিনে ২ হাজার মানুষ পেলেন চক্ষুসেবা, ৬০০ মেধাবী ছাত্রীকে সাইকেল উপহার

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
ব্যারিস্টার জাইমা রহমান
জাগ্রত শ্রাবণ (ফাইল ছবি) · Jagroto Srabon

শনিবার (২৪ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা নেন। তাঁদের মধ্যে ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক প্রতিভাবান ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমানভাবে উন্নয়নমূলক কার্যক্রম চলছে। মানুষের কল্যাণই এই সরকারের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন