জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

‘স্নাইপারের অভাব ছিল’ কমেন্ট করা সেই যুবকের ৭ দিনের রিমান্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
Jagroto Srabon
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক · জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত)

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ অক্টোবর এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

ওইদিনই তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা, মন্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কিনা তা বের করা, গ্রেপ্তারকৃত আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্রের বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কিনা তা অনুসন্ধান, মামলার ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা বা উপস্থিতি অনুসন্ধান করা, আসামির কাছ থেকে জব্দ করা আলামত ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত উদ্ধার ও জব্দ করা, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কিনা, তা অনুসন্ধান করাসহ অজ্ঞাতনামা আসামিদের তথ্য এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশ সাতদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সেই আবেদনের শুনানির জন্য আজ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন