শেখ হাসিনা ও পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ, ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
দেশে-বিদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের মোট ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।










