জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিংজাতীয়

সৌদি আরবে হুতিদের হা/মলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
পররাষ্ট্র মন্ত্রণালয়
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা নিরসন, সংঘাত বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা জরুরি বলে মনে করে বাংলাদেশ।

বিজ্ঞাপন
সৌদি আরবে হুতিদের হা/মলা, তীব্র নিন্দা বাংলাদেশের | জাগ্রত শ্রাবণ