জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

বাকৃবিতে বিকট শব্দে ও বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বারবার চক্কর, জব্দ করে পুলিশে দিল ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বারবার চক্কর দেওয়ার অভিযোগে কয়েকজন বহিরাগত আরোহীর গতিরোধ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দুটি মোটরসাইকেল জব্দ করে।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
বাকৃবিতে বিকট শব্দে বাইক চালিয়ে যাওয়ার সময় আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত) · Jagroto Srabon

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম।

জানা যায়, আবাসিক হলসংলগ্ন সড়কে বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে বারবার চলাচল করছিলেন কয়েকজন বহিরাগত। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে শাখা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে মাওলানা ভাসানী হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও ফজলুল হক হলের নেতাকর্মীরা তাঁদের গতিরোধ করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি জব্দ করে।

ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসে বেপরোয়া গতিতে ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, অঙ্গীকারসংবলিত মুচলেকা নিয়ে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুটি ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে উচ্চ শব্দের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে সেগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া ক্যাম্পাসে নিয়মিত নজরদারি বাড়াতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞাপন