জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর আজ রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
জাগ্রত শ্রাবণ (ছবি সংগৃহীত)

বন্দর সংশ্লিষ্টরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও শুল্কায়ন কার্যক্রমে গতি ফিরেছে। একই সঙ্গে ছুটির কারণে সৃষ্টি হওয়া পণ্য ও ট্রাকজট কমতে শুরু করেছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির পর আবারও শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ চলমান থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন