জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির · (ফাইল ছবি

আজ সোমবার (২৬ অক্টোবর) চকবাজার ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।

আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন