জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলো বাংলার মেয়েরা

তিন আর্চারের নিখুঁত নিশানা, আর তাতেই সোনার পদক বাংলাদেশের! এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
আর্চারি দলের সাফল্য
আর্চারি দলের সাফল্য · (ছবি সংগৃহীত)

ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বিত নৈপুণ্যে নিশ্চিত হয়েছে এই সাফল্য।

শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের তিন আর্চার। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়ের উল্লাসে মেতেছেন তাঁরা।

বাংলাদেশের স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। তাদের সম্মিলিত পারফরম্যান্সেই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি সোনা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলো বাংলার মেয়েরা | জাগ্রত শ্রাবণ